প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬
ড্রয়ে হতাশ স্পেন কোচের কণ্ঠে আশার সুর
ঢাকা নিউজ ডেস্ক ||
কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য অপ্রত্যাশিত ড্রয়ের পর বিশ্বকাপে এমন শুরুতে স্বভাবতই হতাশ স্পেন। ম্যাচ শেষে নিজের আফসোস লুকাতে পারেননি স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তেও। তবে প্রথম ম্যাচেই পয়েন্ট হারালেও এই ফল নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ দেখছেন না স্প্যানিয়ার্ডদের এই বস।ডিএজেডএন’কে দেওয়া এক সাক্ষাৎকারে দে লা ফুয়েন্তে বলেন, তাদের ম্যাচটি জেতা উচিত ছিল কারণ তারা অনেক সুযোগ তৈরি করেছেন এবং প্রতিপক্ষকে চাপে রেখেছিলেন। তবে শেষ মুহূর্তে এসে আরও পরিষ্কার সিদ্ধান্ত নেওয়া ও আক্রমণে ধার দেখানোর ক্ষেত্রে দলের ঘাটতি ছিল বলে তিনি মনে করেন।অবশ্য ফলাফল হতাশাজনক হলেও খেলোয়াড়দের পারফরম্যান্সে অনেক ইতিবাচক দিক রয়েছে এবং দল সঠিক পথেই আছে বলে দাবি করেছেন স্পেন কোচ। তিনি জানান যে তিনি শান্ত আছেন, কারণ জয়ের জন্য যা যা করার প্রয়োজন ছিল তারা তার সবই করেছেন এবং সামনের ম্যাচগুলোতে দল আরও উন্নতি করবে বলে তিনি শতভাগ নিশ্চিত।প্রথম ম্যাচে পয়েন্ট হারিয়ে স্প্যানিশ শিবির কিছুটা চাপে পড়লেও তাদের আত্মবিশ্বাসের কোনো ঘাটতি নেই। সুযোগ সৃষ্টি করার সক্ষমতা ধরে রেখে কেবল ফিনিশিংয়ে কিছুটা উন্নতি করতে পারলে পরবর্তী ম্যাচগুলোতে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা দারুণভাবে ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস করেন কোচ দে লা ফুয়েন্তে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ