প্রিন্ট এর তারিখ : ১৮ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬
পর্তুগাল হেরেও যেতে পারত বলে মন্তব্য রোনালদোর
ঢাকা নিউজ ডেস্ক ||
২০২৬ ফুটবল বিশ্বকাপে আফ্রিকার দল ডিআর কঙ্গোর বিপক্ষে ষষ্ঠ মিনিটে জোয়াও নেভেসের গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে পর্তুগালকে। ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে ডিআর কঙ্গো সমতা ফেরানোর পর পুরো ম্যাচে পর্তুগিজরা আর কোনো লক্ষ্যে শট রাখতে পারেনি, যা দলটিকে এক অস্বস্তিকর পারফরম্যান্সের মুখোমুখি করেছে।পুরো ম্যাচে ৯০ মিনিটে মাত্র তিনটি শট নিয়ে ভক্ত-সমর্থকদের হতাশ করা ক্রিশ্চিয়ানো রোনালদো নিজেও দলের এমন পারফরম্যান্সে হতাশা ও অস্বস্তি প্রকাশ করেছেন। তবে কঙ্গোর কয়েকটি আক্রমণাত্মক ফুটবল পর্তুগাল শিবিরে হারের শঙ্কা তৈরি করায় এই ড্রয়ের মাঝেই সান্ত্বনা খুঁজছেন ৪১ বছর বয়সী এই তারকা।ম্যাচশেষে হিউস্টন স্টেডিয়ামের মিক্সড জোনে রোনালদো বলেন, আমরা যে যথেষ্ট করিনি তা নয়, এটাই ফুটবল; পর্তুগালের সুযোগ ছিল ম্যাচটি জেতার, কিন্তু দল হেরেও যেতে পারতো।প্রথম বিশ্বকাপ ম্যাচের এমন অনাকাঙ্ক্ষিত ফল নিয়ে সোশ্যাল মিডিয়াতেও নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন সিআর সেভেন। আসন্ন ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানোর দৃঢ়প্রতিজ্ঞা ব্যক্ত করে তিনি বলেন, পর্তুগাল এমন শুরু না চাইলেও এটাই শেষ নয়, তাই মনোবল ধরে রেখে পরবর্তী ম্যাচে মনোযোগ দিতে হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ