প্রিন্ট এর তারিখ : ১৮ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬
বাগদান সারলেন মিঠুন চক্রবর্তী কন্যা দিশানী
ঢাকা নিউজ ডেস্ক ||
কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী ও যোগিতা বালী দম্পতির একমাত্র কন্যাসন্তান দিশানী চক্রবর্তী দীর্ঘদিনের প্রেমিক মাইলস ম্যান্টজারিসের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন। বর্তমানে লস অ্যাঞ্জেলেসে বসবাসরত দিশানী সেখানেই এই অনুষ্ঠান সম্পন্ন করেন এবং আগামী ৬ ডিসেম্বর তাদের বিয়ের পরিকল্পনা রয়েছে।বোনের এই বিশেষ খবরটি প্রকাশ করে মিঠুনপুত্র মিমো চক্রবর্তী একটি সাক্ষাৎকারে জানান, দিশানীর এই আনন্দে পুরো পরিবার অত্যন্ত আনন্দিত ও আবেগপ্রবণ হয়ে পড়েছে। ভিডিও কলে বোনের মুখে এই সুখবর শোনার পর আনন্দ ও আবেগে তার চোখে পানি চলে এসেছিল বলেও জানান মিমো। হবু জামাই মাইলসকে নিজেদের পরিবারের অংশ হিসেবে স্বাগত জানাতে চক্রবর্তী পরিবার এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে।দিশানী চক্রবর্তীকে বহু বছর আগে কলকাতার রাস্তা থেকে উদ্ধার করার পর দত্তক নিয়েছিলেন মিঠুন-যোগিতা দম্পতি। মিমো জানান, ছোট বোন দিশানীর বিয়ের প্রস্তুতির জন্য তাদের হাতে এখনো বেশ কিছুটা সময় রয়েছে। তবে বিয়েটি ভারতে নাকি আমেরিকায় অনুষ্ঠিত হবে, সেই চূড়ান্ত সিদ্ধান্ত দিশানী এবং তার হবু স্বামী মাইলসের ওপরই ছেড়ে দিয়েছে পরিবার।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ