প্রিন্ট এর তারিখ : ১৯ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬
ধানখেতে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু
ঢাকা নিউজ ডেস্ক ||
চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন ছোটশলুয়া গ্রামে ধানখেতে কাজ করার সময় বজ্রপাতে শের আলী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে ছোটশলুয়া বোরিং মাঠে এই দুর্ঘটনা ঘটে। মৃত শের আলী ওই গ্রামের আবুল কাশেমের ছেলে।স্থানীয়রা জানান, মাঠে কাজ করার সময় হঠাৎ শের আলীর ওপর বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।দর্শনা থানার ওসি নজরুল ইসলাম বজ্রপাতে ওই কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ