প্রিন্ট এর তারিখ : ১৯ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬
চেক প্রজাতন্ত্রকে রুখে দিল দক্ষিণ আফ্রিকা
ঢাকা নিউজ ডেস্ক ||
চলমান বিশ্বকাপে নকআউট পর্বের আশা বাঁচিয়ে রাখতে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকা। আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত 'এ' গ্রুপের এই গুরুত্বপূর্ণ ম্যাচটি শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয়েছে।নিজেদের প্রথম ম্যাচে চেক প্রজাতন্ত্র দক্ষিণ কোরিয়ার কাছে ২-১ ব্যবধানে এবং দক্ষিণ আফ্রিকা মেক্সিকোর কাছে ২-০ ব্যবধানে পরাজিত হওয়ায় এই ম্যাচটি দুই দলের জন্যই ছিল অত্যন্ত সমীকরণমুখী।ম্যাচের শুরু থেকেই দক্ষিণ আফ্রিকার ওপর চড়াও হয়ে খেলতে থাকে চেক প্রজাতন্ত্র। এর ফলশ্রুতিতে ম্যাচের ৬ মিনিটেই গোলের দেখা পায় তারা, যা চলতি বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড। ডান প্রান্ত থেকে বাড়ানো একটি লম্বা থ্রো তাড়া করে বল নিয়ন্ত্রণে নেন হ্লোজেক। এরপর ডি-বক্সে সোইকার সঙ্গে দারুণ এক ওয়ান-টু পাসে বল দেওয়া-নেওয়া করে নিচু শটে গোলটি করেন চেক প্রজাতন্ত্রের সাদিলেক।১-০ গোলে পিছিয়ে পড়ার পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে দক্ষিণ আফ্রিকা। ম্যাচের একেবারে শেষ দিকে এসে ভাগ্য খোলে তাদের। ৮২ মিনিটে চেক প্রজাতন্ত্রের ডি-বক্সে তাদের এক খেলোয়াড়ের হাতে বল লাগলে পেনাল্টি পায় দক্ষিণ আফ্রিকা। পেনাল্টি থেকে সহজ সুযোগটি গোলে পরিণত করে দলকে সমতায় ফেরান দক্ষিণ আফ্রিকার ৪ নম্বর জার্সিধারী মিডফিল্ডার তেবোহো মোকোয়েনা। শেষ পর্যন্ত ১-১ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ