প্রিন্ট এর তারিখ : ২১ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬
আইভরি কোস্টকে হারিয়ে মেক্সিকো-যুক্তরাষ্ট্রের পর রাউন্ড অব ৩২-এ জার্মানি
ঢাকা নিউজ ডেস্ক ||
চলমান ফিফা বিশ্বকাপের ‘ই’ গ্রুপের তৃতীয় ম্যাচে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে জার্মানি। এই জয়ের মাধ্যমে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের পর তৃতীয় দল হিসেবে রাউন্ড অব ৩২-এ ওঠার কৃতিত্ব দেখাল চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের ৩০তম মিনিটে বক্সের ভেতরে সৃষ্ট জটলার পর ফিরতি বলে দারুণ এক শটে জাল খুঁজে নিয়ে আইভরি কোস্টকে এগিয়ে দেন ফ্রাঙ্ক কেসি। প্রথমার্ধে দুইবার বল জালে পাঠিয়েও অফসাইড ও ফাউলের কারণে জার্মানির দুটি গোলই বাতিল হয়ে যায়, যার মধ্যে কাই হাভার্টজের করা গোলটি বাতিল হয় আক্রমণ শুরুর আগে আইভরি কোস্টের ডিফেন্ডার ইমানুয়েল আগবাদুর ওপর ফাউল করার কারণে। ফলে ১-০ গোলের ব্যবধান নিয়েই বিরতিতে যায় আফ্রিকার দলটি।দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার জন্য আক্রমণের তীব্রতা বাড়িয়ে ম্যাচের ৬৮তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় জার্মানি। নাদিম আমিরির বাড়ানো বল থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে সমতাসূচক গোলটি করেন ডেনিজ উনদাভ।নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে আবারও গোল করে জার্মান শিবিরে উল্লাস ফেরান স্টুটগার্টের এই ফরোয়ার্ড। নিজের দ্বিতীয় এবং দলের জয়সূচক গোলটি করে জার্মানির ২-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন উনদাভ। শেষ দিকে আইভরি কোস্টের আক্রমণভাগের খেলোয়াড়রা একের পর এক আক্রমণ চালিয়েও জার্মান রক্ষণভাগ ভেদ করে আর ম্যাচে ফিরতে পারেনি
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ