প্রিন্ট এর তারিখ : ২১ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় মধ্যস্থতা করতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির
ঢাকা নিউজ ডেস্ক ||
আমেরিকা ও ইরানের মধ্যে অনুষ্ঠিতব্য উচ্চপর্যায়ের আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। সুইজারল্যান্ডের অবকাশকেন্দ্র বুর্গেনস্টকে অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈঠকে তিনি দুই দেশের চলমান কারিগরি বা টেকনিক্যাল আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখবেন।আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার বরাত দিয়ে জানা গেছে, ইসলামাবাদ সমঝোতা স্মারক কাঠামোর আওতায় অনুষ্ঠিত এই আলোচনায় তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান এই কূটনৈতিক প্রচেষ্টাকে এগিয়ে নিতে বৈঠকটিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হলেও আলোচনার মূল এজেন্ডা ও সম্ভাব্য ফলাফল সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।এর আগে একই আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। রয়টার্সকে তার সুইজারল্যান্ড পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্টের একজন মুখপাত্র।সুইজারল্যান্ডে যাওয়ার আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট সাংবাদিকদের জানান, পারমাণবিক ইস্যু এবং লেবাননের যুদ্ধবিরতি নিয়ে চলমান এই আলোচনায় তিনি ভালো অগ্রগতির আশা করছেন। দৃশ্যত লেবাননের পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে যাচ্ছে এবং উত্তেজনা কমছে উল্লেখ করে ভ্যান্স জানান, ইসরাইল ও লেবানন—উভয় দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে এই পরিস্থিতিকে নিয়মিত পর্যবেক্ষণ ও পরিচালনা করা জরুরি।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ