প্রিন্ট এর তারিখ : ২৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬
রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার দেশের বিভিন্ন এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
ঢাকা নিউজ ডেস্ক ||
গাছপালা কর্তন ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার দেশের কয়েকটি এলাকায় সকাল থেকে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।খাগড়াছড়ি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ‘১ নং ফিডার, ৩ নং ফিডার ও ভাইবোন ছড়া’ এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে। এর আওতাভুক্ত এলাকাগুলো হলো ১নং ফিডারের নারানখাইয়া থেকে স্টেডিয়াম, ৩নং ফিডারের রসুলপুর, রাঙ্গাপানি ছড়া, ৫ মাইল থেকে ৮ মাইল এবং ভাইবোন ছড়া ফিডারের সব এলাকা।অন্যদিকে, নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, তাদের আওতাধীন সদর উপজেলার পল্লী বিদ্যুতের ৩৩ কেভি ফিডারে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। এই কাজের জন্য বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের অসুবিধার জন্য খাগড়াছড়ি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ