প্রিন্ট এর তারিখ : ২৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬
নারায়ণগঞ্জে ডাকাতের হামলায় এসিল্যান্ড আহত, অভিযান চালিয়ে গ্রেফতার ২
ঢাকা নিউজ ডেস্ক ||
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সশস্ত্র ডাকাত দলের হামলায় কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খান আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার রাতে আড়াইহাজার ও সোনারগাঁ এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতার ব্যক্তিরা হলেন সোনারগাঁ উপজেলার চর নোয়াগাঁও এলাকার রাকিব ভূঁইয়া (২৯) ও সজীব মোল্লা (২২)। আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) রিপন জানান, ডাকাতির ঘটনায় জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার (১৯ জুন) দিবাগত রাতে উপজেলার হাইজাদী ইউনিয়নের ধন্দী এলাকায় সশস্ত্র ডাকাত দলের হামলায় সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খানসহ ছয়জন আহত হন। একই সময়ে ডাকাত দল পাশের একটি বাড়িতে ডাকাতি করে নগদ ২ লাখ ৭০ হাজার টাকা ও প্রায় ১৪ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।এ ঘটনার পরদিন শনিবার আহত ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খান বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ