প্রিন্ট এর তারিখ : ০৩ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা একটি মামলা প্রত্যাহার
ঢাকা নিউজ ডেস্ক ||
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা একটি সি.আর (C.R) মামলা প্রত্যাহার করা হয়েছে। গত মঙ্গলবার (২২ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত নং-০৭ এর বিচারক মো. জামসেদ আলম এই মামলাটি প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেন।আদালত সূত্রে জানা গেছে, সি.আর মামলা নং-১৪৫০/২৪, যা দণ্ডবিধির বিভিন্ন ধারায় (১৪৭/৩৬৫/৩৬৬/৩০৭/৩২৬/৩০২/৩৪) দায়ের করা হয়েছিল, সেটি প্রত্যাহারের মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে। মামলার শুনানির নির্ধারিত দিনে বাদী আদালতে উপস্থিত না থাকলেও, গত ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে তার দেওয়া দরখাস্ত ও জবানবন্দি পর্যালোচনা করে আদালত এই সিদ্ধান্ত দেন।মামলাটি প্রত্যাহারের ফলে আইনি প্রক্রিয়ায় এর আনুষ্ঠানিক নিষ্পত্তি ঘটল। ঘটনার গুরুত্ব বিবেচনায় আদালত নথিপত্র যাচাই-বাছাই করেই এই আদেশ প্রদান করেছেন বলে জানানো হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ