প্রিন্ট এর তারিখ : ২৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬
দিনাজপুরে নদীতে শাপলা তুলতে গিয়ে একই পরিবারের ৩ জনের করুণ মৃত্যু
ঢাকা নিউজ ডেস্ক ||
দিনাজপুরের পার্বতীপুরে কালসোনা নদীতে গোসলের সময় শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ২টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের মধ্যপাড়া ভাদুড়ীর বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। মৃতরা হলেন— ভাবি আকলিমা খাতুন (১৮), ননদ দুলালী খাতুন (২১) ও সুরভি খাতুন (১০)।স্থানীয়রা জানান, দুপুরের দিকে আকলিমা তার দুই ননদকে নিয়ে ভাদুড়িয়া গ্রামের কাছে কালসোনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন। পরবর্তীতে খোঁজাখুঁজির একপর্যায়ে ঘাটের একটু দূরে তাদের তিনজনকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে ৯৯৯ নম্বরে সংবাদ দেওয়া হয়। খবর পেয়ে নিকটস্থ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের লাশ উদ্ধার করে।হরিরামপুর ইউনিয়নের চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম সোহাগ এই ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক বলে উল্লেখ করেছেন এবং মৃতদের কেউই সাঁতার জানতেন না বলে জানিয়েছেন। একসঙ্গে একই পরিবারের তিনজনের মৃত্যুর এই ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।মধ্যপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উজ্জ্বল জানান, ৯৯৯ নম্বরের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে তদন্ত কেন্দ্রে নিয়ে এসেছে। এই ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ