প্রিন্ট এর তারিখ : ২৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬
ম্যাচ শেষে নেইমারের ছেলেকে মাঠে ঢুকতে বাধা নিরাপত্তারক্ষীদের, পরে বাবার হস্তক্ষেপ
ঢাকা নিউজ ডেস্ক ||
ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ শেষে গ্যালারি থেকে মাঠে নেমে বাবার সঙ্গে জয় উদযাপন করতে গিয়ে বিপত্তিতে পড়েছিল নেইমারের ১৪ বছর বয়সী ছেলে দাভি লুকা। মাঠে নামার আগেই তাকে জোর করে আটকে দেন নিরাপত্তারক্ষীরা। তবে দূর থেকে এই দৃশ্য দেখে ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার নিজেই সেখানে ছুটে যান এবং পুলিশকর্মীদের সাথে কথা বলার পর তারা দাভিকে মাঠে যাওয়ার অনুমতি দেয়।দীর্ঘ ৯৮১ দিন পর ব্রাজিলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন নেইমার, যা দেখতে গ্যালারিতে হাজির ছিলেন তার পরিবারের সদস্যরাও। খেলা শেষে সতীর্থদের সঙ্গে উল্লাস শেষ করে নেইমার গ্যালারির কাছে গেলে বাবাকে দেখেই মাঠে নামার চেষ্টা করে দাভি। কিন্তু নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীরা তাকে চিনতে না পেরে সাধারণ কোনো কিশোর ভেবে আটকে দিয়েছিল। পরে নেইমারের হস্তক্ষেপে ছাড়া পেয়ে মাঠে নেমে বাবাকে জড়িয়ে ধরে দাভি এবং নিজের বোনদের সঙ্গেও উল্লাসে মেতে ওঠে।ম্যাচ চলাকালীন গ্যালারিতে নেইমারের বান্ধবী ব্রুনা বিয়ানকার্ডির পাশাপাশি তার অন্য দুই সন্তান মেভি ও মেলও উপস্থিত ছিল, যাদের কোলে নিয়ে পরে নেইমারকে আনন্দ করতে দেখা যায়। ব্রাজিলের এই তারকার মোট চার সন্তান, যার মধ্যে প্রথম বান্ধবী ক্যারোলিনা ডান্টাসের ছেলে দাভি লুকা। এছাড়া ২০২৩ সালে ব্রুনার গর্ভে মেভি এবং ২০২৪ সালে মডেল আমান্ডা কিম্বারলির সঙ্গে সম্পর্কের সূত্রে হেলেনা নামের এক সন্তানের জন্ম হয়, যে বর্তমানে মায়ের কাছেই থাকে। এরপর ২০২৫ সালে ব্রুনা জন্ম দেন মেলকে এবং চলতি বছরই তিনি জানিয়েছেন যে তিনি আবারও অন্তঃসত্ত্বা, যার অর্থ নেইমারের ঘরে পঞ্চম সন্তান আসতে চলেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ