প্রিন্ট এর তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুঝে দেখা তো…’ থেকে ‘দিল তো পাগল হ্যায়’, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পোস্ট ঘিরে তোলপাড় নেটদুনিয়া
ঢাকা নিউজ ডেস্ক ||
ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলন শেষে ভূরাজনৈতিক আলোচনার পাশাপাশি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ঘিরে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিশ্বনেতাদের সঙ্গে সাক্ষাতের ছবি ও ভিডিওতে একের পর এক বলিউডের জনপ্রিয় গান যুক্ত করে তিনি নেটিজেনদের নজর কেড়েছেন।প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাতের পোস্টগুলোতে তিনি ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ সিনেমার ‘তুঝে দেখা তো ইয়ে জানা সানাম’ এবং ‘দিল তো পাগল হ্যায়’ গান দুটি ব্যবহার করেন। এছাড়া ব্রিকস সম্মেলনে বক্তব্য ও ভারত ছাড়ার ভিডিওতে তিনি ঐক্য ও একসাথে এগিয়ে চলার বার্তা দিতে ‘হার দিল জো পেয়ার করেগা’ এবং ‘লক্ষ্য’ সিনেমার ‘কাঁধোঁ সে মিলতে হ্যায় কাঁধে’ গান বেছে নেন।কূটনৈতিক এই সফরে অন্যান্য বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকেও গান ব্যবহারে চমক দেখান আনোয়ার ইব্রাহিম। রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে খাবারের ছবিতে ‘বীর-জারা’র ‘এ দেশ হ্যায় মেরা’, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ‘নয়া দৌর’-এর ‘সাথী হাত বাড়ানা’ এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ছবিতে ‘লগান’ সিনেমার ‘চলে চলো’ গান যুক্ত করেন।মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পাশাপাশি ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সুগিওনোও কূটনৈতিক বারতায় বলিউড গান ব্যবহার করেছেন, যেখানে তিনি প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তোর ভারত সফরের সময় ‘দিল ধড়কনে দো’ সিনেমার গান যুক্ত করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ