প্রিন্ট এর তারিখ : ০৪ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬
ইরানের পেট্রোকেমিক্যাল শিল্পাঞ্চলে মার্কিন-ইসরাইলি বাহিনীর ব্যাপক বিমান হামলা
ঢাকা নিউজ ডেস্ক ||
ইরানের খুজেস্তান প্রদেশের মাহশাহ’র বিশেষ পেট্রোকেমিক্যাল অঞ্চলে মার্কিন ও ইসরাইলি বাহিনী বড় ধরনের হামলা চালিয়েছে। প্রদেশের ডেপুটি গভর্নর ভ্যালিওল্লাহ হায়াতি জানিয়েছেন, আজ শনিবার সকাল ১০টা ৪৫ মিনিটে প্রাদেশিক রাজধানী আহভাজের পূর্ব ও পশ্চিমে তিনটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। তবে প্রাথমিক এই বিস্ফোরণগুলোতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।এর কিছুক্ষণ পরই ১০টা ৪৭ মিনিটে মাহশাহ’র পেট্রোকেমিক্যাল কারখানায় আরও তিনটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। হামলার শিকার কারখানাগুলোর মধ্যে রয়েছে ফজর ১, ফজর ২, রেজাল ও আমির কবির পেট্রোকেমিক্যাল কারখানা। ডেপুটি গভর্নর সতর্ক করেছেন যে, এসব হামলায় হতাহতের বড় ধরনের আশঙ্কা রয়েছে।এছাড়া বেলা ১১টার দিকে খোররামশাহরের শলামচেহ সীমান্ত বাণিজ্য টার্মিনালে হামলা চালানো হয়, যাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এরপর মার্কিন-ইসরাইলি যুদ্ধবিমানগুলো পর্যায়ক্রমে আবু আলী পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স এবং বন্দর-ই ইমাম খোমেনি স্থাপনায় আঘাত হানে। এতে স্থাপনাগুলোর আংশিক ক্ষতি হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।এখন পর্যন্ত মাহশাহর ও বন্দর-ই ইমাম খোমেনিতে হামলায় পাঁচজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। জরুরি পরিস্থিতির প্রেক্ষাপটে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সব কর্মীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে যে, শিল্পাঞ্চল থেকে নির্গত কোনো ক্ষতিকারক পদার্থ পার্শ্ববর্তী শহরগুলোর বাসিন্দাদের জন্য বর্তমানে হুমকির কারণ নয়।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ