প্রিন্ট এর তারিখ : ০৪ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করে পালটা হামলা ইরানের
ঢাকা নিউজ ডেস্ক ||
মধ্যস্থতাকারী তৃতীয় একটি দেশের মাধ্যমে ইরানকে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। গত ২ এপ্রিল একটি বন্ধুরাষ্ট্রের মাধ্যমে এই প্রস্তাব পাঠানো হলেও তেহরান কোনো লিখিত জবাব না দিয়ে বরং ‘যুদ্ধক্ষেত্রে’ হামলা অব্যাহত রেখে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে।অঞ্চলে মার্কিন বাহিনী যে ক্রমবর্ধমান উত্তেজনা ও চ্যালেঞ্জের মুখে পড়ছে, মূলত তার পরিপ্রেক্ষিতেই এই স্বল্পমেয়াদী যুদ্ধবিরতির উদ্যোগ নেওয়া হয়েছিল। বিশেষ করে কুয়েতের বুবিয়ান দ্বীপের একটি মার্কিন সামরিক গুদামে হামলার খবরের পর সংঘাত বন্ধে ওয়াশিংটনের কূটনৈতিক তৎপরতা আরও জোরালো হয়েছে। তবে ইরান আলোচনার পরিবর্তে সামরিক পন্থায় জবাব দেওয়ার পথ বেছে নিয়েছে।গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বড় ধরনের বিমান হামলা শুরু হয়। এই অভিযানে এখন পর্যন্ত দেশটির তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ ১ হাজার ৩৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এর জবাবে ইরানও ইসরায়েলসহ জর্ডান, ইরাক এবং পারস্য উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে।ইরানের এই পাল্টা হামলার ফলে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পাশাপাশি বিশ্ববাজার এবং আন্তর্জাতিক বিমান চলাচলেও বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। এক মাসের বেশি সময় ধরে চলা এই সংঘাত এখন চরম আকার ধারণ করেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ