প্রিন্ট এর তারিখ : ০৫ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬
দেশে হামের প্রকোপ ভয়াবহ: ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৭৮৭
ঢাকা নিউজ ডেস্ক ||
দেশে বায়ুবাহিত রোগ হামের প্রকোপ মারাত্মক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় এই রোগের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ৭৮৭ জন শিশু এই রোগে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।শনিবার বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৪৭৬ জনে।গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ৬০ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২৬ জনে।অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৯৮ জন সন্দেহজনক হাম রোগীর মৃত্যু হয়েছে, যার মধ্যে ১৬ জনের ক্ষেত্রে হামের সংক্রমণ নিশ্চিত ছিল। একই সময়ে ৪ হাজার ৬২৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৬৫৪ জন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ