প্রিন্ট এর তারিখ : ০৬ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে দুটি পাকা রাস্তা ও মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন
মোঃ সাদ আব্দুল্লাহ, জয়পুরহাট জেলা প্রতিনিধি ||
জয়পুরহাটে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে দুটি পাকা রাস্তা এবং একটি মসজিদের নির্মাণ ও উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার (৫ই এপ্রিল) সকালে জেলা পরিষদের অর্থায়নে এই প্রকল্পগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুদ রানা প্রধান। এই উন্নয়ন প্রকল্পগুলোর ফলে স্থানীয় যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।জেলা পরিষদ সূত্রে জানা গেছে, জয়পুরহাট পৌর শহরের ডায়াবেটিক হাসপাতাল এলাকা এবং সদর উপজেলার ভাদসা ইউনিয়নের পশ্চিম আদিবাসী এলাকায় ২০ লাখ টাকা ব্যয়ে দুটি পাকা রাস্তার নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে। এর পাশাপাশি সদর উপজেলার জামালপুর ইউনিয়নের ধুলাতর মাস্টার পাড়া বায়তুল ফালাহ জামে মসজিদের উন্নয়নের জন্য ৫ লাখ টাকা বরাদ্দ দিয়ে কাজ সম্পন্ন করা হয়।উদ্বোধনকালে জেলা পরিষদের প্রশাসক মোঃ মাসুদ রানা প্রধান বলেন, "গ্রামীণ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে আমরা এলাকাকে আধুনিকায়ন করার চেষ্টা করছি।" তিনি আরও যোগ করেন যে, এই দুটি রাস্তা নির্মিত হওয়ায় এলাকাবাসী দীর্ঘদিনের কাদা-পানির দুর্ভোগ থেকে মুক্তি পাবে এবং সাধারণ মানুষের যাতায়াত অনেক সহজতর হবে। গ্রামীণ জনপদের জীবনমান উন্নয়নে জেলা পরিষদ ভবিষ্যতেও এমন প্রকল্প অব্যাহত রাখবে বলে তিনি আশ্বাস দেন।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান এবং জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই উন্নয়নমূলক পদক্ষেপের ফলে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের মধ্যে উৎসবমুখর পরিবেশ ও সন্তোষ বিরাজ করছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ