প্রিন্ট এর তারিখ : ০৬ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে ডিগ্রি নেওয়া নিষিদ্ধ, অমান্য করলে স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি
ঢাকা নিউজ ডেস্ক ||
যুক্তরাষ্ট্রে ভিজিটর ভিসায় অবস্থানকালে কোনো ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিট প্রদানকারী প্রোগ্রামে ভর্তি হওয়া কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। সোমবার ঢাকার মার্কিন দূতাবাস এক বিশেষ বার্তার মাধ্যমে এই সতর্কবার্তা প্রদান করেছে।দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, বি১/বি২ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে পড়াশোনা বা কোনো কোর্সে অংশ নেওয়া আইনত দণ্ডনীয়। এই নিয়ম লঙ্ঘন করলে তা ভিসার অননুমোদিত ব্যবহার হিসেবে গণ্য হবে।বার্তায় আরও সতর্ক করা হয়েছে যে, অল্প সময়ের জন্য হলেও এই ধরনের অননুমোদিত কর্মকাণ্ড ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞার কারণ হতে পারে। তাই পর্যটন বা ব্যবসায়িক উদ্দেশ্যে গিয়ে শিক্ষা কার্যক্রমে অংশ না নিতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ