প্রিন্ট এর তারিখ : ০৭ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬
মুম্বাইয়ে চাঁদের হাট: একই অনুষ্ঠানে মোদি, শাহরুখ ও সালমান
ঢাকা নিউজ ডেস্ক ||
মুম্বাইয়ে জ্যেষ্ঠ সাংবাদিক রজত শর্মার মেয়ে দিশার বিয়েতে বসেছিল তারকার মেলা। শনিবার রাতের এই জমকালো অনুষ্ঠানে রাজনীতি, ধর্ম ও বিনোদন জগতের শীর্ষ ব্যক্তিত্বদের একই ছাদের নিচে দেখা গেছে। দক্ষিণ ভারতীয় রীতিতে আয়োজিত এই রাজকীয় বিয়ের অনুষ্ঠানটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে।অনুষ্ঠানের সবচেয়ে বড় চমক ছিল বলিউড বাদশা শাহরুখ খান ও সুলতান সালমান খানের উপস্থিতি। সাধারণত এই দুই মেগাস্টারকে একই অনুষ্ঠানে খুব একটা দেখা যায় না, তবে দিশার বিয়েতে তারা দুজনই উপস্থিত হয়ে ভক্তদের মাঝে ব্যাপক উত্তেজনা তৈরি করেন। শাহরুখ খান তার ম্যানেজার পূজা দাদলানিকে নিয়ে অনুষ্ঠানে যোগ দেন এবং নবদম্পতিকে অভিনন্দন জানান। অন্যদিকে, সালমান খানও তার পরিবারের সদস্যদের নিয়ে এই আনন্দ আয়োজনে শামিল হন।হাইপ্রোফাইল এই বিয়েতে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়াও ধর্মীয় নেতা বাবা রামদেব এবং ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীকেও অনুষ্ঠানে দেখা গেছে। দিশা বিয়ে করেছেন তামিলনাড়ুর বিশিষ্ট আইনজীবী সুদর্শন এমজেকে।সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বলিউডের দুই খানসহ অন্যান্য অতিথিরা নবদম্পতির সঙ্গে কুশল বিনিময় করছেন। বিভিন্ন ক্ষেত্রের দিকপালরা এক মঞ্চে আসায় অনুষ্ঠানটি এক অনন্য উৎসবে পরিণত হয়েছিল। বিশেষ করে শাহরুখ খানের বিনম্র আচরণ এবং দুই খানের এক মঞ্চে উপস্থিতি ভক্তদের কাছে ছিল বাড়তি পাওনা।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ