প্রিন্ট এর তারিখ : ০৭ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬
আজ রাতেই বিলুপ্ত হতে পারে পুরো একটি সভ্যতা: ট্রাম্পের চরম হুঁশিয়ারি
ঢাকা নিউজ ডেস্ক ||
ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান উত্তেজনার মধ্যে এক অভাবনীয় ও চরম সংঘাতময় হুমকি জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালি খুলে দেওয়ার সময়সীমা ঘনিয়ে আসার মুখে তিনি সতর্ক করেছেন যে, মঙ্গলবার রাতে একটি পুরো সভ্যতা চিরতরে বিলুপ্ত হয়ে যেতে পারে।সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প উল্লেখ করেন, তিনি ব্যক্তিগতভাবে এমন ধ্বংসাত্মক কিছু ঘটুক তা চান না। তবে বর্তমান পরিস্থিতিতে এমন ঘটনা ঘটার প্রবল সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।এই চরম উত্তেজনার মধ্যেই ট্রাম্প ইরানে একটি আমূল শাসন পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। তার দাবি অনুযায়ী, সেখানে বর্তমানে আগের তুলনায় কম কট্টরপন্থী মানসিকতার নেতারা প্রাধান্য পাচ্ছেন, যার ফলে বিপ্লবী ও চমৎকার কিছু ঘটার সম্ভাবনাও তৈরি হয়েছে।মার্কিন প্রেসিডেন্ট আজকের রাতটিকে বিশ্বের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, গত ৪৭ বছরের চাঁদাবাজি, দুর্নীতি এবং মৃত্যুর রাজনীতির অবসান ঘটতে চলেছে আজ রাতেই।বার্তার শেষে ইরানের সাধারণ মানুষের মঙ্গল কামনা করে তিনি তাদের আশীর্বাদ জানান। আলজাজিরার সূত্রমতে, ট্রাম্পের এই হুমকির পর পুরো বিশ্ব এখন এক চরম অনিশ্চয়তা আর উৎকণ্ঠা নিয়ে পরবর্তী পরিস্থিতির দিকে তাকিয়ে আছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ