প্রিন্ট এর তারিখ : ০৮ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬
ইরানি ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্কে বাহরাইনের সাথে সংযোগকারী কিং ফাহাদ কজওয়ে বন্ধ করল সৌদি
ঢাকা নিউজ ডেস্ক ||
ইরানের পক্ষ থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের আঘাতে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় বাহরাইনের সঙ্গে সংযোগকারী একমাত্র সড়ক যোগাযোগ বন্ধ করে দিয়েছে সৌদি আরব। মঙ্গলবার সৌদি আরবের তেলসমৃদ্ধ পূর্বাঞ্চল লক্ষ্য করে ইরান সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর এই জরুরি সিদ্ধান্ত নেওয়া হয়।সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার সময় সেগুলোর ধ্বংসাবশেষ বিভিন্ন জ্বালানি স্থাপনার আশপাশে পড়েছে। বর্তমানে মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালকি ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে বলে নিশ্চিত করেছেন।আরও ইরানি হামলার আশঙ্কায় সৌদি কর্তৃপক্ষ দেশটির দীর্ঘতম ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ১৫.৫ মাইল দীর্ঘ 'কিং ফাহাদ কজওয়ে' সেতুটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এই সেতুটিই সৌদি আরবের সাথে দ্বীপরাষ্ট্র বাহরাইনের সরাসরি স্থল যোগাযোগের একমাত্র মাধ্যম।উল্লেখ্য যে, বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। সিবিএস নিউজের তথ্য অনুযায়ী, উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ অঞ্চলে সামরিক ও কৌশলগত উত্তেজনা নতুন করে বৃদ্ধি পেয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ