প্রিন্ট এর তারিখ : ০৭ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬
চাঁদ প্রদক্ষিণরত আর্টেমিস মিশনের নভোচারীদের অভিনন্দন জানিয়ে ট্রাম্পের ইতিহাস গড়ার প্রশংসা
ঢাকা নিউজ ডেস্ক ||
চাঁদকে প্রদক্ষিণরত ঐতিহাসিক আর্টেমিস মিশনের নভোচারীদের ‘ইতিহাস’ গড়ার জন্য বিশেষ অভিনন্দন ও প্রশংসা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নভোচারীদের সঙ্গে সরাসরি ফোনে কথা বলার সময় ট্রাম্প উল্লেখ করেন যে, এই বিশাল অর্জনে পুরো আমেরিকা আজ গর্বিত।এএফপির প্রতিবেদন অনুযায়ী, মিশনে অংশ নেওয়া তিন মার্কিন ও এক কানাডীয় নভোচারীকে ট্রাম্প বর্তমান সময়ের ‘প্রকৃত অগ্রপথিক’ হিসেবে অভিহিত করেছেন। পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদকে ঘিরে ১০ দিনের এই অভাবনীয় মিশনে তাদের সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন তিনি।আলাপচারিতার এক পর্যায়ে ট্রাম্প নভোচারীদের উদ্দেশ্য করে বলেন যে, তারা যা করছেন তার জন্য অসীম সাহসের প্রয়োজন। এই অভিযানকে মানবজাতির জন্য এক অনন্য মাইলফলক হিসেবে বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট।বর্তমানে নভোচারীরা চাঁদকে প্রদক্ষিণ করছেন এবং তাদের এই সফল পদক্ষেপে নাসা ও ট্রাম্প প্রশাসন উচ্ছ্বাস প্রকাশ করেছে। পুরো আমেরিকা তথা বিশ্ববাসী এখন এই ঐতিহাসিক মিশনের সফল সমাপ্তির অপেক্ষায় রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ