প্রিন্ট এর তারিখ : ০৮ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬
দুই সপ্তাহের যুদ্ধবিরতি: বিশেষ শর্তে হরমুজ প্রণালি খুলে দিল ইরান
ঢাকা নিউজ ডেস্ক ||
ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর নিজেদের প্রতিরোধমূলক সামরিক অভিযান স্থগিত করার আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক বিবৃতিতে স্পষ্ট করেছেন যে, ইরানের বিরুদ্ধে আক্রমণ বন্ধ করা হলে তাদের সশস্ত্র বাহিনীও পাল্টা প্রতিরোধমূলক অভিযান থেকে বিরত থাকবে।একই সঙ্গে বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি নিয়েও ইতিবাচক ঘোষণা দিয়েছে তেহরান। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আগামী দুই সপ্তাহের জন্য এই প্রণালি দিয়ে জাহাজ চলাচলের সুযোগ দেওয়া হবে। তবে যাতায়াতের ক্ষেত্রে ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে যথাযথ সমন্বয় রক্ষা করা এবং বিদ্যমান কারিগরি সীমাবদ্ধতাগুলো বিবেচনায় রাখার শর্ত দেওয়া হয়েছে।পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই সপ্তাহের এই সম্ভাব্য যুদ্ধবিরতি প্রক্রিয়া চলমান রয়েছে। এই মধ্যস্থতা প্রচেষ্টার মধ্যেই ইরানের পক্ষ থেকে সামরিক অভিযান স্থগিত এবং গুরুত্বপূর্ণ জলপথটি খুলে দেওয়ার এই ঘোষণা এলো। সংশ্লিষ্ট মহল এই সিদ্ধান্তকে চলমান উত্তেজনা প্রশমনে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ