প্রিন্ট এর তারিখ : ০৮ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬
শাহবাজ শরিফের প্রস্তাব ট্রাম্পের টেবিলে: মধ্যপ্রাচ্য সংকটে বড় ঘোষণার অপেক্ষায় বিশ্ব
ঢাকা নিউজ ডেস্ক ||
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দেওয়া ‘দুই সপ্তাহের সময়সীমা বৃদ্ধি এবং হরমুজ প্রণালি উন্মুক্ত করার’ বিশেষ প্রস্তাবটি এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিবেচনাধীন রয়েছে। হোয়াইট হাউস নিশ্চিত করেছে যে, প্রেসিডেন্ট এই প্রস্তাব সম্পর্কে অবগত আছেন এবং খুব শীঘ্রই এর আনুষ্ঠানিক জবাব দেওয়া হবে। আলজাজিরা ও মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের বরাতে এই তথ্য জানা গেছে।হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক বিবৃতিতে জানিয়েছেন, শাহবাজ শরিফের মধ্যস্থতা প্রস্তাবটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রেসিডেন্ট ট্রাম্প যথাসময়ে এ বিষয়ে তাঁর প্রতিক্রিয়া জানাবেন। উল্লেখ্য যে, আজ বুধবার (৮ এপ্রিল) প্রেসিডেন্ট ট্রাম্পের দেওয়া আল্টিমেটামের সময়সীমা শেষ হওয়ার কথা রয়েছে। ঠিক এই অন্তিম মুহূর্তেই পাকিস্তানের পক্ষ থেকে যুদ্ধ এড়াতে ১৪ দিনের ডেডলাইন বাড়ানো এবং ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার এই দ্বিমুখী প্রস্তাবটি এল।বিশ্লেষকদের মতে, ট্রাম্প যদি পাকিস্তানের এই প্রস্তাব গ্রহণ করেন, তবে মধ্যপ্রাচ্যে সম্ভাব্য ভয়াবহ সামরিক সংঘাত এড়ানো সম্ভব হতে পারে। ট্রাম্পের আল্টিমেটাম শেষ হওয়ার এই ক্রান্তিলগ্নে হোয়াইট হাউসের পরবর্তী পদক্ষেপের দিকে এখন সারা বিশ্বের নজর। এই প্রস্তাব গ্রহণের মাধ্যমে কূটনৈতিক সমাধানের পথ প্রশস্ত হবে নাকি অঞ্চলটি বড় ধরনের যুদ্ধে জড়িয়ে পড়বে, তা কেবল ট্রাম্পের আসন্ন ঘোষণার ওপরই নির্ভর করছে।c
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ