প্রিন্ট এর তারিখ : ০৮ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব
ঢাকা নিউজ ডেস্ক ||
গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযান আপাতত বন্ধ হওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। মঙ্গলবার এই সিদ্ধান্তের পর মহাসচিবের মুখপাত্র স্তেফান দুজারিক এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।জাতিসংঘ প্রধান তার বক্তব্যে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে লিপ্ত সকল পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলার এবং যুদ্ধবিরতির শর্তগুলো যথাযথভাবে পালনের আহ্বান জানান।বিবৃতিতে গুতেরেস আরও উল্লেখ করেন যে, এই সাময়িক বিরতির মাধ্যমে সংশ্লিষ্ট অঞ্চলে একটি স্থায়ী এবং পূর্ণাঙ্গ শান্তির পথ তৈরি হওয়া জরুরি।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ