প্রিন্ট এর তারিখ : ১১ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬
ইসরাইলি হামলায় ২৫৪ জনের প্রাণহানি: লেবাননে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
ঢাকা নিউজ ডেস্ক ||
লেবাননের বিভিন্ন এলাকায় ইসরাইলের নজিরবিহীন ও প্রাণঘাতী হামলায় অন্তত ২৫৪ জন নিহত এবং ১ হাজার ১৬৫ জন আহত হওয়ার ঘটনায় দেশটিতে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। বালবেক, নাবাতিহ, সিডন এবং টায়ারের মতো জনবহুল এলাকাগুলোতে চালানো এই আক্রমণকে চলমান সংঘাতের অন্যতম রক্তক্ষয়ী দিন হিসেবে বর্ণনা করা হচ্ছে।লেবানন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যুদ্ধবিরতির প্রচেষ্টা চললেও ইসরাইল ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় নির্বিচারে হামলা চালিয়েছে। দেশটির প্রেসিডেন্সি এই আগ্রাসনকে মানবিক মূল্যবোধের চরম অবমাননা হিসেবে উল্লেখ করে জানিয়েছে, গত ১৫ মাসে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘিত হলেও তা ঠেকাতে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।অন্যদিকে, ইসরাইলি সামরিক বাহিনী মাত্র ১০ মিনিটের ব্যবধানে বৈরুত ও দক্ষিণ লেবাননের শতাধিক স্থানে হামলার দাবি করেছে এবং তাদের অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে লেবাননের সিভিল ডিফেন্স উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে এবং নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা প্রকাশ করেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ