প্রিন্ট এর তারিখ : ০৯ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে লক্ষ্য অর্জনে ব্যর্থতা: ইসরাইলে ‘নায়ক’ থেকে ‘ভিলেন’ নেতানিয়াহু
ঢাকা নিউজ ডেস্ক ||
দীর্ঘ চার দশকের পরিকল্পনার পর গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালিয়ে শুরুতে ইসরাইলি জনগণের কাছে ‘হিরো’ হিসেবে গণ্য হলেও, ৪০ দিনের মাথায় এসে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখন নিজ দেশেই তীব্র সমালোচনার মুখে পড়েছেন। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একক সিদ্ধান্তে হঠাৎ যুদ্ধবিরতি ঘোষণা ইসরাইলিদের মধ্যে অপমান ও হতাশা বাড়িয়ে দিয়েছে।আল জাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছে যে, ইসরাইল এই যুদ্ধ শুরু করলেও তা শেষ করার ক্ষেত্রে তাদের কোনো মতামত নেওয়া হয়নি, এমনকি আলোচনার টেবিলেও রাখা হয়নি। এতে করে সাধারণ ইহুদি ও রাজনীতিবিদদের মধ্যে এমন ধারণা জন্মেছে যে, নেতানিয়াহু ইসরাইলকে পুরোপুরি যুক্তরাষ্ট্রের অধীনস্থ করে তুলেছেন।নেসেটের সাবেক সদস্য আইনবার বেজিকসহ দেশটির বিশ্লেষকরা বর্তমান পরিস্থিতিকে নেতানিয়াহুর বড় ব্যর্থতা হিসেবে দেখছেন। তাদের মতে, পাঁচ সপ্তাহের এই যুদ্ধে ইসরাইল কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি—ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়নি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকি রয়ে গেছে এবং হিজবুল্লাহ-হামাস-হুথিরাও আগের মতোই সক্রিয়। উল্টো নিজ ভূখণ্ডে মৃত্যু, ঘরবাড়ি হারানো এবং সামরিক ও অর্থনৈতিক ক্ষতির শিকার হয়েছে ইসরাইল। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ভূ-রাজনৈতিক এই লড়াইয়ে ইসরাইল এখন কেবল একটি ‘গৌণ খেলোয়াড়’ হিসেবে প্রমাণিত হয়েছে, যা নেতানিয়াহুর রাজনৈতিক ইমেজকে চরম সংকটে ফেলেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ