প্রিন্ট এর তারিখ : ০৯ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬
প্রয়োজনের সময় ন্যাটো পাশে ছিল না বলে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের ক্ষোভ
ঢাকা নিউজ ডেস্ক ||
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে জানিয়েছেন যে যখন প্রয়োজন ছিল তখন ন্যাটোকে পাশে পাওয়া যায়নি এবং ভবিষ্যতেও তাদের পাওয়া যাবে না। হোয়াইট হাউসে ন্যাটো প্রধান মার্ক রুটের সঙ্গে বৈঠকের পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।ট্রাম্প তার পোস্টে গ্রিনল্যান্ডের প্রসঙ্গ টেনে সেটিকে একটি বড় ও বাজেভাবে পরিচালিত বরফের টুকরো হিসেবে অভিহিত করেন। মূলত গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করার বিষয়ে তার আগের পরিকল্পনায় ন্যাটোর মিত্র দেশগুলোর বিরোধিতার দিকেই তিনি ইঙ্গিত করেছেন।অন্যদিকে, ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ন্যাটো প্রধান মার্ক রুটে সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে এই আলোচনাকে 'খোলামেলা' বলে বর্ণনা করেছেন। রুটে আরও জানান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে হামলার পর বিশ্ব এখন আগের চেয়ে অনেক বেশি নিরাপদ বলে তিনি মনে করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ