প্রিন্ট এর তারিখ : ০৯ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬
চুক্তি না হলে ইরানে আগের চেয়েও শক্তিশালী হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
ঢাকা নিউজ ডেস্ক ||
যুদ্ধবিরতি ঘোষণার একদিন পার না হতেই ইরানে নতুন করে সামরিক হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার নিজের সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে তিনি জানান, একটি ‘বাস্তব চুক্তি’ সম্পন্ন না হওয়া পর্যন্ত মার্কিন সামরিক বাহিনী ইরানের কাছাকাছি অবস্থানে মোতায়েন থাকবে।ট্রাম্প উল্লেখ করেছেন, সব মার্কিন জাহাজ, বিমান ও সামরিক কর্মীসহ প্রয়োজনীয় গোলাবারুদ ও উন্নত অস্ত্রশস্ত্র ইরানের ভেতরে ও আশেপাশে অবস্থান করবে। একটি প্রকৃত চুক্তি সম্পূর্ণভাবে বাস্তবায়িত না হওয়া পর্যন্ত তারা যেকোনো পরিস্থিতি মোকাবিলা ও প্রতিপক্ষকে ধ্বংস করার জন্য প্রস্তুত থাকবে।মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, কোনো কারণে যদি চুক্তিটি সফল না হয়—যদিও তিনি বিষয়টিকে অসম্ভাব্য বলে মনে করছেন—তবে পুনরায় সরাসরি সামরিক সংঘাত বা গুলি শুরু হবে। আর সেই হামলা হবে আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি বড়, উন্নত এবং শক্তিশালী।ডোনাল্ড ট্রাম্পের দাবি অনুযায়ী, ইরান বর্তমানে পারমাণবিক অস্ত্র না রাখা এবং হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে একমত হয়েছে। বর্তমানে মার্কিন সামরিক বাহিনী পরবর্তী অভিযানের জন্য প্রস্তুতি ও বিশ্রাম নিচ্ছে জানিয়ে তিনি তার পোস্টে ‘আমেরিকা ফিরছে’ বলে মন্তব্য করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ