প্রিন্ট এর তারিখ : ০৯ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬
তেহরানে পুনরায় দূতাবাস চালুর ঘোষণা স্পেনের
ঢাকা নিউজ ডেস্ক ||
আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইরানের রাজধানী তেহরানে আবারও নিজেদের দূতাবাস চালুর ঘোষণা দিয়েছে স্পেন। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান।স্প্যানিশ পররাষ্ট্রমন্ত্রী জানান, তিনি তেহরানে নিযুক্ত রাষ্ট্রদূতকে পুনরায় দায়িত্ব গ্রহণ করে দূতাবাস খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এর মূল উদ্দেশ্য হলো স্পেনের পক্ষ থেকে সব দিক দিয়ে এবং ইরানের রাজধানী থেকেও সক্রিয়ভাবে শান্তি প্রচেষ্টায় অংশ নেওয়া।দূতাবাস খোলার ঘোষণার পাশাপাশি আলবারেস ইসরাইলের কঠোর সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন যে, গত বুধবার লেবাননে বিমান হামলা চালিয়ে ইসরাইল আন্তর্জাতিক আইন এবং মধ্যপ্রাচ্যে সদ্য ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।উল্লেখ্য, স্পেন বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসী নীতির অন্যতম কড়া সমালোচক দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। শান্তি বজায় রাখার প্রচেষ্টায় দেশটি ইতোমধ্যে এই যুদ্ধে লিপ্ত যেকোনো বিমানের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ