প্রিন্ট এর তারিখ : ০৯ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬
ডাকাতির নাটক সাজিয়ে শাশুড়িকে নৃশংসভাবে হত্যা: পুত্রবধূসহ গ্রেফতার ৩
ঢাকা নিউজ ডেস্ক ||
গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে ডাকাতির নাটক সাজিয়ে শাশুড়ি আছমা আক্তারকে হত্যার ঘটনায় পুত্রবধূসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। নগদ টাকা ও স্বর্ণালংকারের লোভে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত পুত্রবধূ স্বীকারোক্তি দিয়েছেন।মঙ্গলবার গভীর রাতে সংঘটিত এই ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামিরা হলেন নিহতের পুত্রবধূ আরিফা আক্তার, পিরুজালী আলিমপাড়া গ্রামের উজ্জ্বল হোসেন এবং মধ্যপাড়া গ্রামের শাহনাজ বেগম।প্রাথমিকভাবে পুত্রবধূ আরিফা আক্তার দাবি করেছিলেন যে, গভীর রাতে বাড়িতে ডাকাত দল হানা দেয় এবং তাদের হামলায় শাশুড়ির মৃত্যু হয়। তবে তদন্তে তার আচরণ সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি নিজেই হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন এবং সহযোগীদের নাম প্রকাশ করেন।জয়দেবপুর থানা পুলিশ তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ঘটনায় জড়িত বাকি দুই আসামিকে রাতেই গ্রেফতার করে। এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ