প্রিন্ট এর তারিখ : ১১ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬
বগুড়া ও শেরপুর আসনে বিজয়ী দুই সংসদ সদস্যের গেজেট প্রকাশ করল নির্বাচন কমিশন
ঢাকা নিউজ ডেস্ক ||
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করে আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এই গেজেটটি প্রকাশিত হয়। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী গত ৯ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলের ভিত্তিতে এই গেজেট জারি করা হয়েছে।গেজেট অনুযায়ী, শেরপুর-৩ আসনের স্থগিত সাধারণ নির্বাচনে বিজয়ী হয়েছেন মো. মাহমুদুল হক রুবেল। তিনি শ্রীবরদী উপজেলার হালগড়া এলাকার বাসিন্দা। অন্যদিকে, বগুড়া-৬ শূন্য আসনের উপনির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. রেজাউল করিম বাদশা। তিনি বগুড়া পৌরসভার শিববাটী এলাকার বাসিন্দা।নির্বাচন কমিশন সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংশ্লিষ্ট প্রার্থীদের নাম, পিতার নাম, মাতার নাম ও ঠিকানাসহ বিস্তারিত তথ্য চূড়ান্তভাবে প্রকাশ করা হলো। এই গেজেট প্রকাশের মাধ্যমে নির্বাচিত দুই প্রার্থীর সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো। ৪১ বগুড়া-৬ এবং ১৪৫ শেরপুর-৩ আসনের ভোটাররা তাদের নতুন প্রতিনিধি পেলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ