প্রিন্ট এর তারিখ : ১২ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬
দেশের বাজারে স্বর্ণের দাম হ্রাস: ২২ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা
ঢাকা নিউজ ডেস্ক ||
টানা দুই দফা বাড়ার পর দেশের বাজারে বড় ব্যবধানে কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে। এই সিদ্ধান্তের ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের বর্তমান দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা।গত বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কার্যকর হওয়া এই নতুন দাম আজ শনিবার (১১ এপ্রিল) পর্যন্ত অপরিবর্তিত রয়েছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সমন্বয় করা হয়েছে। এর আগে বুধবার প্রতি ভরিতে সর্বোচ্চ ৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল।নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরি ২ লাখ ৩৬ হাজার ৭২০ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ২ হাজার ৮৪৮ টাকা নির্ধারিত হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি ১ লাখ ৬৫ হাজার ৩৮৬ টাকায় বিক্রি হচ্ছে।বাজুসের পক্ষ থেকে জানানো হয়েছে যে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সারা দেশের জুয়েলারি প্রতিষ্ঠানগুলোতে এই দর কার্যকর থাকবে। তবে জুয়েলারি পণ্য ক্রয়ের ক্ষেত্রে ক্রেতাদের সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট বাধ্যতামূলকভাবে পরিশোধ করতে হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ