প্রিন্ট এর তারিখ : ১২ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইরানকে সংঘাত এড়িয়ে পুনরায় আলোচনায় ফেরার আহ্বান অস্ট্রেলিয়ার
ঢাকা নিউজ ডেস্ক ||
ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যেকার শান্তি আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হওয়ায় গভীর হতাশা প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এক বিবৃতিতে উভয় পক্ষকে যুদ্ধবিরতি বজায় রেখে দ্রুত আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করেছেন যে, সংঘাতের বিস্তার ঘটলে মানবিক বিপর্যয়ের পাশাপাশি বিশ্ব অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব পড়বে।পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শনিবার থেকে শুরু হওয়া এই আলোচনা টানা ২১ ঘণ্টা ধরে চললেও শেষ পর্যন্ত কোনো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়েছে উভয় পক্ষ। আলোচনা শেষে মার্কিন প্রতিনিধি ভ্যান্স জানিয়েছেন, বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হলেও তারা নির্দিষ্ট কিছু সীমারেখা নির্ধারণ করেছেন যা ইরান মেনে নেয়নি। ফলে দীর্ঘ আলোচনার পরও কোনো চূড়ান্ত চুক্তি স্বাক্ষর করা সম্ভব হয়নি।বর্তমানে এই সংকট নিরসনে আন্তর্জাতিক মহলের দৃষ্টি এখন পরবর্তী পদক্ষেপের দিকে। অস্ট্রেলিয়া মনে করছে, দ্রুত এই সংঘাতের সমাধান হওয়া প্রয়োজন এবং উদ্ভূত অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে উভয় দেশের ইতিবাচক মনোভাব প্রদর্শন করা জরুরি। সংশ্লিষ্ট দেশগুলো যাতে সংযম প্রদর্শন করে শান্তি প্রক্রিয়ায় যুক্ত হয়, সেই লক্ষ্যেই বৈশ্বিক এই আহ্বান জানানো হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ