প্রিন্ট এর তারিখ : ১২ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬
আলোচনা ব্যর্থ হওয়ায় ইসলামাবাদ ত্যাগ করল ইরানি প্রতিনিধিদল
ঢাকা নিউজ ডেস্ক ||
যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি শান্তি আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হওয়ায় পাকিস্তান ত্যাগ করেছে ইরানের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দলটি আজ ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা দেয়। ইরানের সংবাদ সংস্থা মেহের এই তথ্য নিশ্চিত করেছে।এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও ইসলামাবাদ ত্যাগ করেন। তিনি গণমাধ্যমকে জানান যে, টানা ২১ ঘণ্টা আলোচনা চললেও ইরানের প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের দেওয়া শর্তগুলো মেনে না নেওয়ায় কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। ফলে কোনো কার্যকর সিদ্ধান্ত ছাড়াই দুই পক্ষ পাকিস্তান ছাড়ল।'ইসলামাবাদ টকস' শিরোনামের এই ঐতিহাসিক বৈঠকটি শনিবার বিকেল থেকে শুরু হয়ে রবিবার পর্যন্ত চলে। বৈঠকে দুই দেশের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত তা ফলপ্রসূ হয়নি। মার্কিন পক্ষ তাদের নির্দিষ্ট সীমারেখার কথা স্পষ্ট করলেও ইরানের আপত্তির কারণে কূটনৈতিক এই প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হলো।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ