প্রিন্ট এর তারিখ : ১৫ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬
বার কাউন্সিল নির্বাচনে সদস্য পদে লড়বেন জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির
ঢাকা নিউজ ডেস্ক ||
বাংলাদেশ বার কাউন্সিলের আগামী নির্বাচনে সাধারণ আসন (জেনারেল সিট) থেকে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এই আনুষ্ঠানিক ঘোষণা দেন। নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে বুধবার মনোনয়নপত্র সংগ্রহের কথাও জানিয়েছেন তিনি।বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের এই সদস্য তাঁর ফেসবুক পোস্টে সারা দেশের আইনজীবী বন্ধুদের দোয়া ও সমর্থন কামনা করেছেন। দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের এই নির্বাচনকে কেন্দ্র করে আইনি অঙ্গনে ইতোমধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে।বার কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালের সদস্য নির্বাচনের ভোটগ্রহণ আগামী ১৯ মে অনুষ্ঠিত হবে। গত ৪ এপ্রিল বার কাউন্সিল ভবনে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে নির্বাচনের এই তারিখ চূড়ান্ত করা হয়। ১৯ মে সারা দেশের বিজ্ঞ আইনজীবীরা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে পরবর্তী নেতৃত্ব নির্বাচন করবেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ