মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে ইরানকে কঠোর ভাষায় সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কাতার বা অন্য কোনো নিরীহ প্রতিবেশী দেশে ইরান যদি পুনরায় আক্রমণ চালায়, তবে তেহরানের প্রধান গ্যাসক্ষেত্রগুলো মাটির সঙ্গে মিশিয়ে দেবে যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার (১৯ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া এক পোস্টে এই হুমকি দেন ট্রাম্প। খবর বিবিসি।
সাম্প্রতিক সময়ে ইরানের দক্ষিণ পার্স গ্যাসক্ষেত্রে ইসরায়েল হামলা চালালে এর পালটা জবাবে কাতারের রাস লাফানে বিশ্বের বৃহত্তম এলএনজি প্রক্রিয়াকরণ কেন্দ্রে হামলা চালায় ইরান। তবে ট্রাম্প দাবি করেছেন, ইসরায়েলের ওই অভিযানের বিষয়ে ওয়াশিংটন আগে থেকে কিছুই জানত না।
ট্রাম্প তার পোস্টে লিখেছেন:
"মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে ইসরায়েল অত্যন্ত মারমুখী হয়ে আঘাত হেনেছে। এই নির্দিষ্ট হামলা সম্পর্কে যুক্তরাষ্ট্র অবগত ছিল না এবং কাতার কোনোভাবেই এর সঙ্গে জড়িত ছিল না। এমনকি এমন কিছু ঘটতে পারে সে বিষয়েও কাতারের কোনো ধারণা ছিল না।"
প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি ‘নির্বুদ্ধিতার পরিচয় দিয়ে’ পুনরায় কাতারে হামলা করে, তবে যুক্তরাষ্ট্র এমন শক্তি প্রয়োগ করবে যা ইরান আগে কখনো দেখেনি। তিনি সরাসরি দক্ষিণ পার্স গ্যাসক্ষেত্র ব্যাপকভাবে উড়িয়ে দেওয়ার হুমকি দেন।
তিনি আরও উল্লেখ করেন, ইরান যদি অন্য কোনো দেশকে আক্রমণ না করে, তবে ইসরায়েলও আর ইরানের জ্বালানি স্থাপনায় আঘাত হানবে না।
উল্লেখ্য যে, কাতার, সৌদি আরব ও আমিরাতের জ্বালানি স্থাপনায় ইরানের সাম্প্রতিক হামলার পর পুরো অঞ্চলে যুদ্ধাবস্থা বিরাজ করছে। একদিকে ন্যাটো মহাসচিব হরমুজ প্রণালি পুনরায় সচল করার চেষ্টা করছেন, অন্যদিকে ট্রাম্পের এই সরাসরি হুমকি বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন