ঢাকা নিউজ

রাজধানী

রাজধানীর আজকের কর্মসূচি: ৩০ এপ্রিল ২০২৬

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকা মহানগরীতে বিভিন্ন সরকারি দপ্তর ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বেশ কিছু কর্মসূচি রয়েছে। দিনের উল্লেখযোগ্য কর্মসূচির সময়সূচী নিচে দেওয়া হলো:শহীদ রাষ্ট্রপতি ও প্রয়াত নেত্রীর মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. জিয়া উদ্দিন হায়দার আজ সকাল সাড়ে ১০টায় শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করবেন। সেখানে জিয়ারত শেষে তিনি বিশেষ দোয়া মাহফিলে অংশ নেবেন।সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম আজ সকালে একটি উন্নয়নমূলক কাজের উদ্বোধন করবেন। সকাল পৌনে ১০টার দিকে কাকরাইল মসজিদ মোড়ে গুলিস্তান জিরো পয়েন্ট থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত রোড মিডিয়ান ও ফুটপাতে সৌন্দর্যবর্ধন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।জনসাধারণের সুবিধার্থে এবং শহরের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে সিটি করপোরেশনের এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। দিনভর রাজনৈতিক বা সামাজিক আরও কোনো কর্মসূচি থাকলে তা সময়মতো আপডেট করা হবে।

রাজধানীর আজকের কর্মসূচি: ৩০ এপ্রিল ২০২৬