ঢাকা নিউজ

জয়পুরহাট-১ আসনে ৫০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলের ঈদ উপহার ও নগদ অর্থ প্রদান

ছবি : সংগৃহিত

বুধবার (১৮ই মার্চ) জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) আসনে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে বরাদ্দ ১০ লক্ষ নগদ অর্থ ও ঈদ উপহার প্রদান করা হয়। 

জানা যায়, জয়পুরহাট জেলার সদর উপজেলায় ৬ লক্ষ ও পাঁচবিবি উপজেলায় ৪ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। এ নিয়ে মোট বরাদ্দকৃত ১০ লক্ষ নগদ অর্থ ৫০০শত পরিবারের (২হাজার জন প্রতি) মাঝে বিতরণ করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য (এমপি) ও জেলা জামায়াতের আমীর মোঃ ফজলুর রহমান সাইদ। 

এবং আরও জানা যায়, সদর উপজেলার ঈদ উপহার ও নগদ অর্থ তালিমুল ইসলাম একাডেমীতে এবং পাঁচবিবি উপজেলার ঈদ উপহার ও নগদ অর্থ পাঁচবিবি ডিগ্রী কলেজে প্রদান করা হয়। 

সংশ্লিষ্ট ব্যক্তিগণ জানান, "ঈদকে সামনে রেখে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে সহায়তার উদ্দেশ্যেই এই উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী। এবং আমরা তা সর্বোচ্চ স্বচ্ছতার দ্বারা জনগণের মাঝে পৌঁছিয়ে দিচ্ছি।"

বিতরণকালে জয়পুরহাট ১ আসনের সংসদ সদস্য (এমপি) বলেন, " সরকারের থেকে প্রাপ্ত এ অনুদানের হক একমাত্র সাধারণ জনগণের। আমরা জনগণের হক জনগণের কাছে বুঝিয়ে দিতে বদ্ধপরিকর। 

উপকারভোগীরা এ সহায়তা পেয়ে কৃতজ্ঞতা জানান ও সন্তোষ প্রকাশ করেন। 

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

জয়পুরহাট-১ আসনে ৫০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলের ঈদ উপহার ও নগদ অর্থ প্রদান

প্রকাশের তারিখ : ১৯ মার্চ ২০২৬

featured Image

বুধবার (১৮ই মার্চ) জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) আসনে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে বরাদ্দ ১০ লক্ষ নগদ অর্থ ও ঈদ উপহার প্রদান করা হয়। 

জানা যায়, জয়পুরহাট জেলার সদর উপজেলায় ৬ লক্ষ ও পাঁচবিবি উপজেলায় ৪ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। এ নিয়ে মোট বরাদ্দকৃত ১০ লক্ষ নগদ অর্থ ৫০০শত পরিবারের (২হাজার জন প্রতি) মাঝে বিতরণ করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য (এমপি) ও জেলা জামায়াতের আমীর মোঃ ফজলুর রহমান সাইদ। 

এবং আরও জানা যায়, সদর উপজেলার ঈদ উপহার ও নগদ অর্থ তালিমুল ইসলাম একাডেমীতে এবং পাঁচবিবি উপজেলার ঈদ উপহার ও নগদ অর্থ পাঁচবিবি ডিগ্রী কলেজে প্রদান করা হয়। 

সংশ্লিষ্ট ব্যক্তিগণ জানান, "ঈদকে সামনে রেখে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে সহায়তার উদ্দেশ্যেই এই উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী। এবং আমরা তা সর্বোচ্চ স্বচ্ছতার দ্বারা জনগণের মাঝে পৌঁছিয়ে দিচ্ছি।"

বিতরণকালে জয়পুরহাট ১ আসনের সংসদ সদস্য (এমপি) বলেন, " সরকারের থেকে প্রাপ্ত এ অনুদানের হক একমাত্র সাধারণ জনগণের। আমরা জনগণের হক জনগণের কাছে বুঝিয়ে দিতে বদ্ধপরিকর। 

উপকারভোগীরা এ সহায়তা পেয়ে কৃতজ্ঞতা জানান ও সন্তোষ প্রকাশ করেন। 

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: সিরাজ চিশতী
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ