পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে জয়পুরহাটে ২ হাজার অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে অধ্যক্ষ শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে।
বৃহস্পতিবার (১৯ই মার্চ) বিকেলে সদরের নামকরা স্কুল রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অধ্যক্ষ শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ আয়োজনের সভাপতিত্ব করেন জেলা যুবদলের সদস্য সচিব মুক্তাদুল হক আদনান।
জানা যায়, সাবেক বিএনপি নেতা প্রয়াত অধ্যক্ষ শামছুল হক ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক। এবং জানা যায় উপহার সামগ্রীর মধ্যে ছিল পোলাও চাল, আটা, চিনি, সেমাই, তেল ও গুড়া দুধ।
উপভোগকারীরা ঈদ সামগ্রী পেয়ে ফাউন্ডেশনের প্রশংসা করেন এবং এসব আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন ফাউন্ডেশনেরর প্রতি। সর্বশেষ উপভোগকারীরা সন্তুষ্টি প্রকাশ করেন।
বিতরণকালীন সময় অধ্যক্ষ শামসুল হক ফাউন্ডেশন সভাপতি মুক্তাদুল হক আদনান বলেন, "আমার বাবা ও মা দুজনেই রমজান মাসে মৃত্যুবরণ করেছেন। এজন্য রমজান মাসে আমার পিতা - মাতার আত্মার মাগফেরাত কামনায় অসহায়,হতদরিদ্র,ছিন্নমূল মানুষের মাঝে ঈদের উপহার বিতরণ উদ্যোগ নিয়েছি।"
এ সময় জেলা বিএনপি ও বিএনপি'র অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শুক্রবার, ২০ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন