ঢাকা নিউজ

হঠাৎ হওয়া বৃষ্টিতে পানি জমে তলিয়ে গিয়েছে জয়পুরহাটের বিস্তীর্ণ আলুর জমি ও কৃষকের স্বপ্ন

ছবি: সংগৃহিত

টানা দুই দিনের বৃষ্টিতে জয়পুরহাটের পাঁচবিবি, কালাই ও ক্ষেতলাল উপজেলার শত শত বিঘা আলুর জমি পানির নিচে তলিয়ে গিয়েছে। যার ফলে অনেক খেতেই আলু পচে যাচ্ছে, জমি থেকে আলু তুলতে না পারাতে। 

এবার কৃষকরা বিপুল পরিমাণে আলু জমিতে লাগিয়েছিলেন। আশা করেছিলেন ভালো দাম/মূল্যের, কিন্তু এবার হঠাৎ আলুর দামে ধস পড়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েন কৃষকরা। 

জয়পুরহাট জেলায় চলতি মৌসুমে প্রায় ৩৯ হাজার ৩শত হেক্টর জমিতে আলুর চাষ করা হয়েছে। তবে বাজারে আগে থেকেই আলুর দাম কম থাকায় চরম হতাশায় ছিলেন কৃষকরা।

কৃষকরা আলু চাষের পর যখন স্বপ্ন বুনছিলেন, তখনই বাজারে দামের ধস ও টানা বৃষ্টিতে এখন পানিতে ভাসছে জয়পুরহাটের কৃষকের স্বপ্ন। 

মাঠগুলো ঘুরে দেখা যায়, জমিতে পানি জমে যাওয়ায় কৃষকরা এখন বাধ্য হয়ে কাদার মধ্যে নেমে আলু তুলছেন। অনেক ক্ষেত্রে জমির আলু পানিতে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে।

বাজারে দাম না থাকায় অনেক কৃষক বাধ্য হয়ে কম মূল্যে আলু বিক্রি করছেন। এতে উৎপাদন খরচ উঠানো তো দূরের কথা উল্টো বিশাল লোকসানের মুখে পড়ছেন কৃষকরা। 

এ অবস্থায় অনেক কৃষক এখন সরকারি সহায়তা বা প্রণোদনার দিকে তাকিয়ে আছেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

হঠাৎ হওয়া বৃষ্টিতে পানি জমে তলিয়ে গিয়েছে জয়পুরহাটের বিস্তীর্ণ আলুর জমি ও কৃষকের স্বপ্ন

প্রকাশের তারিখ : ২০ মার্চ ২০২৬

featured Image

টানা দুই দিনের বৃষ্টিতে জয়পুরহাটের পাঁচবিবি, কালাই ও ক্ষেতলাল উপজেলার শত শত বিঘা আলুর জমি পানির নিচে তলিয়ে গিয়েছে। যার ফলে অনেক খেতেই আলু পচে যাচ্ছে, জমি থেকে আলু তুলতে না পারাতে। 

এবার কৃষকরা বিপুল পরিমাণে আলু জমিতে লাগিয়েছিলেন। আশা করেছিলেন ভালো দাম/মূল্যের, কিন্তু এবার হঠাৎ আলুর দামে ধস পড়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েন কৃষকরা। 

জয়পুরহাট জেলায় চলতি মৌসুমে প্রায় ৩৯ হাজার ৩শত হেক্টর জমিতে আলুর চাষ করা হয়েছে। তবে বাজারে আগে থেকেই আলুর দাম কম থাকায় চরম হতাশায় ছিলেন কৃষকরা।

কৃষকরা আলু চাষের পর যখন স্বপ্ন বুনছিলেন, তখনই বাজারে দামের ধস ও টানা বৃষ্টিতে এখন পানিতে ভাসছে জয়পুরহাটের কৃষকের স্বপ্ন। 

মাঠগুলো ঘুরে দেখা যায়, জমিতে পানি জমে যাওয়ায় কৃষকরা এখন বাধ্য হয়ে কাদার মধ্যে নেমে আলু তুলছেন। অনেক ক্ষেত্রে জমির আলু পানিতে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে।

বাজারে দাম না থাকায় অনেক কৃষক বাধ্য হয়ে কম মূল্যে আলু বিক্রি করছেন। এতে উৎপাদন খরচ উঠানো তো দূরের কথা উল্টো বিশাল লোকসানের মুখে পড়ছেন কৃষকরা। 

এ অবস্থায় অনেক কৃষক এখন সরকারি সহায়তা বা প্রণোদনার দিকে তাকিয়ে আছেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: সিরাজ চিশতী
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ