পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে জয়পুরহাটে শহরের ফুটপাত গুলোতে বসেছে টুপির অস্থায়ী বিভিন্ন দোকান। জমে উঠেছে ক্রেতাদের ভিড়।
প্রতিবছর ঈদের আমেজে ধর্মপ্রিয় মুসলমানদের এক আলাদা উদ্দীপনার লক্ষ্য করা যায়। ঈদের নামাজের জন্য নতুন টুপি কিনতে আগ্রহ দেখাচ্ছেন অনেকেই।
রাস্তার পাশে সাজানো এসব দোকানে বিভিন্ন রঙ ও নকশার টুপি বিক্রি করতে দেখা গিয়েছে। নতুন পোশাকের পাশাপাশি ঈদের নামাজের জন্য নতুন টুপি কেনা অনেকের কাছে একটি বিশেষ আনন্দের বিষয়।
দোকানগুলোতে সাদা ও বিভিন্ন রঙ ও নকশার টুপি ১৬০ থেকে ১৮০ টাকার ভেতর, এছাড়াও মূল আকর্ষণ নেপালি টুপি ১০০ থেকে ১২০ টাকার ভেতর বিক্রয় করা হচ্ছে।
এছাড়াও দোকানগুলোতে বিভিন্ন ধরনের আতর ও সুগন্ধি বিক্রয় করা হচ্ছে। তার ভেতর- ভ্যাম্পায়ার ব্লাড (Vampire Blood), সফ্ট (Soft), ডি লাভ (D Love)-- এসবের চাহিদা বর্তমানে আকাশচুম্বী, বিশেষ করে ইয়াং জেনারেশনের কাছে।
দোকানে ক্রয় করতে আসা ক্রেতারা জানান, "ঈদের আনন্দকে ঘিরে নতুন পোশাকের পাশাপাশি টুপি কেনাও অনেকের কাছে একটি গুরুত্বপূর্ণ অংশ। আর বর্তমানে বাজেট ফ্রেন্ডলি হয় অনেকটাই সুবিধা হয়েছে। "
বিক্রেতারা জানান, "ঈদ আসলে সকলেই চায় নতুন পোশাকের সাথে নতুন টুপি মাথায় দিয়ে নামাজ পড়তে যাবে। আর ঈদের সিজনে টুপির চাহিদা স্বাভাবিকভাবেই বেশি থাকে। ছুটির দিন (শুক্রবার) হওয়াই অন্যান্য দিনের তুলনায় ক্রেতারা আজকে সবথেকে বেশি।"
মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ১ মাস সিয়াম (রোযা) সাধনার পর ঈদের আনন্দ উদযাপন করেন মুসলিমরা। উক্ত দিনে মুসলমানরা ঈদের নামাজ আদায়, একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং আনন্দ ভাগাভাগি করে নেন।
ঈদ আনন্দের পাশাপাশি ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও দানের শিক্ষা দেয়। ঈদের এই আনন্দে ধনী-গরিব নির্বিশেষে সকলের অংশগ্রহণ যেন থাকে সে জন্য ইসলাম ধর্মে যাকাতুল ফিতরের বিধান রয়েছে।
ঈদের কেনাকাটায় এসব অস্থায়ী দোকান জমে উঠেছে। মিলছে ক্রেতাদেরও ব্যাপক সাড়া।

শুক্রবার, ২০ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২০ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন