ঢাকা নিউজ

জয়পুরহাটে বৈরী আবহাওয়া উপেক্ষা করেই উদযাপিত হলো ঈদুল ফিতর

পাঁচবিবি বড় মানিক ঈদগাহ মাঠ। ছবি: সংগৃহীত

সারাদেশের মতো জয়পুরহাটেও আজ শনিবার (২১ মার্চ) যথাযথ ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি আর গতরাতের বৈরী আবহাওয়া উপেক্ষা করে জেলার ৪০০-এর অধিক মসজিদ ও ঈদগাহ ময়দানে ঢল নামে ধর্মপ্রাণ মুসল্লিদের। জয়পুরহাট শহরের ঐতিহাসিক কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায় জেলার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন কেন্দ্রীয় মসজিদের খতিব হাফেজ ইউসুফ কাশেমী।

প্রধান এই জামাতে সাধারণ মুসল্লিদের পাশাপাশি অংশ নেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির ফজলুর রহমান সাঈদ, জেলা প্রশাসক আল-মামুন মিয়া, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান এবং জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

শহরের কালেক্টরেট ঈদগাহ, পুলিশ লাইন্স মাঠ, জয়পুরহাট সরকারি কলেজ মাঠ, চিনিকল জামে মসজিদসহ জেলার পাঁচ উপজেলায় প্রায় ৪৫০টি স্থানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। মোনাজাত শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

পুরো জেলায় ঈদের জামাতকে কেন্দ্র করে মোতায়েন ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে জয়পুরহাটবাসী তাদের এই বড় ধর্মীয় উৎসব উদযাপন করেছেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ২২ মার্চ ২০২৬

জয়পুরহাটে বৈরী আবহাওয়া উপেক্ষা করেই উদযাপিত হলো ঈদুল ফিতর

প্রকাশের তারিখ : ২২ মার্চ ২০২৬

featured Image

সারাদেশের মতো জয়পুরহাটেও আজ শনিবার (২১ মার্চ) যথাযথ ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি আর গতরাতের বৈরী আবহাওয়া উপেক্ষা করে জেলার ৪০০-এর অধিক মসজিদ ও ঈদগাহ ময়দানে ঢল নামে ধর্মপ্রাণ মুসল্লিদের। জয়পুরহাট শহরের ঐতিহাসিক কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায় জেলার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন কেন্দ্রীয় মসজিদের খতিব হাফেজ ইউসুফ কাশেমী।

প্রধান এই জামাতে সাধারণ মুসল্লিদের পাশাপাশি অংশ নেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির ফজলুর রহমান সাঈদ, জেলা প্রশাসক আল-মামুন মিয়া, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান এবং জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

শহরের কালেক্টরেট ঈদগাহ, পুলিশ লাইন্স মাঠ, জয়পুরহাট সরকারি কলেজ মাঠ, চিনিকল জামে মসজিদসহ জেলার পাঁচ উপজেলায় প্রায় ৪৫০টি স্থানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। মোনাজাত শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

পুরো জেলায় ঈদের জামাতকে কেন্দ্র করে মোতায়েন ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে জয়পুরহাটবাসী তাদের এই বড় ধর্মীয় উৎসব উদযাপন করেছেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ