জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য এবং বর্তমান সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী জনাব মোঃ আব্দুল বারীর দায়িত্ব আরও বৃদ্ধি করেছে সরকার। বুধবার (২৫ মার্চ) বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত এক সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব অর্পণ করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
১৯৭৯ সালের পর ২০২৪ সাল পর্যন্ত দীর্ঘ সময় জয়পুরহাট জেলা থেকে কোনো পূর্ণ মন্ত্রী বা এমন গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত কেউ ছিলেন না। এবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পাশাপাশি খাদ্য মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব পাওয়ায় জেলার রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় সূচিত হলো। সরকারের এই সিদ্ধান্তের ফলে জনপ্রশাসন ও খাদ্য—উভয় খাতের সমন্বয়ে তার গুরুত্ব মন্ত্রিসভায় আরও সুসংহত হলো।
উত্তরের জেলা জয়পুরহাট থেকে নির্বাচিত একজন জনপ্রতিনিধি একই সাথে দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই সংবাদে জয়পুরহাটের সাধারণ মানুষ এবং রাজনৈতিক নেতা-কর্মীদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে।

বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন