ঢাকা নিউজ

জয়পুরহাটে 'ড্রিমস ওয়াটার পার্ক'-এ অশ্লীলতা ও অপসংস্কৃতি, ক্ষুব্ধ আলেম সমাজ ও এলাকাবাসী

ছবি: সংগৃহীত

জয়পুরহাট সদর উপজেলার ৭নং বম্বু ইউনিয়নের হিলি বাইপাস রোডে অবস্থিত 'ড্রিমস ওয়াটার পার্ক' ও 'ড্রিম কিচেন হোটেল'-এ ব্যবসার আড়ালে অশ্লীলতা ও উচ্চস্বরে গান-বাজনার গুরুতর অভিযোগ উঠেছে। ঐতিহ্যবাহী এই এলাকায় এমন কর্মকাণ্ডে স্থানীয় আলেম-ওলামাসহ সর্বস্তরের সাধারণ মানুষের মনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সারা বাংলাদেশের মধ্যে বিরল দৃষ্টান্ত স্থাপনকারী এই ইউনিয়নে তিনটি ঐতিহ্যবাহী কামিল মাদ্রাসা রয়েছে। স্থানীয়রা জানান, যে স্থানে এই বিনোদন কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে, তার খুব কাছাকাছি দুটি কামিল মাদ্রাসা অবস্থিত। পবিত্র শিক্ষাপ্রতিষ্ঠান অধ্যুষিত এলাকায় সুইমিংপুলে বেহায়াপনা ও ডিজে পার্টির আয়োজন কোনোভাবেই মেনে নিতে পারছেন না ধর্মপ্রাণ নাগরিকরা।

স্থানীয় বাসিন্দা ও আলেম সমাজের অভিযোগ, ব্যবসার নামে এখানে যা চলছে তা দেশীয় ও ধর্মীয় সংস্কৃতির পরিপন্থী। উচ্চশব্দে গান-বাজনা এবং অনৈতিক কার্যকলাপ এলাকার তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এই বিষয়ে বারবার প্রতিবাদ জানানো হলেও প্রতিষ্ঠানটির মালিক পক্ষ কোনো কর্ণপাত করছেন না বলে তারা দাবি করেন।

একজন স্থানীয় সচেতন নাগরিক ও গণমাধ্যমকর্মী জানান, উদ্ভূত পরিস্থিতি নিয়ে তিনি ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠানের মালিকের সাথে কয়েকবার যোগাযোগ করেছেন। কিন্তু মালিক বিষয়টি সমাধানের কোনো কার্যকর উদ্যোগ না নিয়ে বারবার সময়ক্ষেপণ ও টালবাহানা করছেন।

ক্ষুব্ধ এলাকাবাসী স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রতিষ্ঠানের মালিক যদি দ্রুত সময়ের মধ্যে এই অপসংস্কৃতি বন্ধ না করেন, তবে আলেম-ওলামা ও সাধারণ মানুষ কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন। উদ্ভূত পরিস্থিতির অবনতি হলে এর দায়ভার প্রশাসন ও মালিককেই নিতে হবে জানিয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

জয়পুরহাটে 'ড্রিমস ওয়াটার পার্ক'-এ অশ্লীলতা ও অপসংস্কৃতি, ক্ষুব্ধ আলেম সমাজ ও এলাকাবাসী

প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

featured Image

জয়পুরহাট সদর উপজেলার ৭নং বম্বু ইউনিয়নের হিলি বাইপাস রোডে অবস্থিত 'ড্রিমস ওয়াটার পার্ক' ও 'ড্রিম কিচেন হোটেল'-এ ব্যবসার আড়ালে অশ্লীলতা ও উচ্চস্বরে গান-বাজনার গুরুতর অভিযোগ উঠেছে। ঐতিহ্যবাহী এই এলাকায় এমন কর্মকাণ্ডে স্থানীয় আলেম-ওলামাসহ সর্বস্তরের সাধারণ মানুষের মনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সারা বাংলাদেশের মধ্যে বিরল দৃষ্টান্ত স্থাপনকারী এই ইউনিয়নে তিনটি ঐতিহ্যবাহী কামিল মাদ্রাসা রয়েছে। স্থানীয়রা জানান, যে স্থানে এই বিনোদন কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে, তার খুব কাছাকাছি দুটি কামিল মাদ্রাসা অবস্থিত। পবিত্র শিক্ষাপ্রতিষ্ঠান অধ্যুষিত এলাকায় সুইমিংপুলে বেহায়াপনা ও ডিজে পার্টির আয়োজন কোনোভাবেই মেনে নিতে পারছেন না ধর্মপ্রাণ নাগরিকরা।

স্থানীয় বাসিন্দা ও আলেম সমাজের অভিযোগ, ব্যবসার নামে এখানে যা চলছে তা দেশীয় ও ধর্মীয় সংস্কৃতির পরিপন্থী। উচ্চশব্দে গান-বাজনা এবং অনৈতিক কার্যকলাপ এলাকার তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এই বিষয়ে বারবার প্রতিবাদ জানানো হলেও প্রতিষ্ঠানটির মালিক পক্ষ কোনো কর্ণপাত করছেন না বলে তারা দাবি করেন।

একজন স্থানীয় সচেতন নাগরিক ও গণমাধ্যমকর্মী জানান, উদ্ভূত পরিস্থিতি নিয়ে তিনি ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠানের মালিকের সাথে কয়েকবার যোগাযোগ করেছেন। কিন্তু মালিক বিষয়টি সমাধানের কোনো কার্যকর উদ্যোগ না নিয়ে বারবার সময়ক্ষেপণ ও টালবাহানা করছেন।

ক্ষুব্ধ এলাকাবাসী স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রতিষ্ঠানের মালিক যদি দ্রুত সময়ের মধ্যে এই অপসংস্কৃতি বন্ধ না করেন, তবে আলেম-ওলামা ও সাধারণ মানুষ কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন। উদ্ভূত পরিস্থিতির অবনতি হলে এর দায়ভার প্রশাসন ও মালিককেই নিতে হবে জানিয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ