নওগাঁর বদলগাছী উপজেলায় ফসলের মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ৩২৫ রাউন্ড থ্রি-নট-থ্রি (.৩০৩) রাইফেলের গুলি উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৯ মার্চ) সকালে উপজেলার আধাইপুর ইউনিয়নের দেউলিয়া গ্রামের একটি মাঠ থেকে এই বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কয়েকজন কৃষক ওই মাঠে কাজ করার সময় কোদাল দিয়ে মাটি খুঁড়তে গিয়ে হঠাৎ এই গুলির সন্ধান পান। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কৃষকদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং মাটি খুঁড়ে পরিত্যক্ত অবস্থায় ৩২৫ রাউন্ড গুলি উদ্ধার করে থানায় নিয়ে আসে। গুলিগুলো অনেক পুরনো এবং মরিচা ধরা অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো দীর্ঘ সময় ধরে মাটির নিচে চাপা পড়ে ছিল। উদ্ধারকৃত গুলিগুলো বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, উদ্ধারকৃত গুলিগুলো কোনো যুদ্ধকালীন সময়ের কি না বা কীভাবে সেখানে এলো, সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে। এছাড়া এলাকায় অন্য কোথাও এমন বিস্ফোরক বা গোলাবারুদ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। উদ্ধার অভিযানের পর বর্তমানে ওই এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।

রোববার, ২৯ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন