ঢাকা নিউজ

জয়পুরহাটের আক্কেলপুরে নদীতে ডুবে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

ছবি : সংগৃহীত

জয়পুরহাটের আক্কেলপুর পৌর এলাকার ঠেঙ্গাপুর গ্রামে তুলসীগঙ্গা নদীতে ডুবে আব্দুল্লাহ নামে ৮ বছর বয়সী এক মাদরাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল আনুমানিক ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ ওই গ্রামের ইঞ্জিনিয়ার ফারুক হোসাইনের ছেলে। সে স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী এবং ১৮ পারার হাফেজ ছিল বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আব্দুল্লাহ তার কয়েকজন সহপাঠীর সঙ্গে তুলসীগঙ্গা নদীর তীরে খেলছিল। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত পা পিছলে সে নদীতে পড়ে গিয়ে তলিয়ে যায়। এসময় তার সঙ্গে থাকা শিশুদের চিৎকারে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।

খবর পেয়ে আক্কেলপুর ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময় তল্লাশির পর শিশুটিকে নদী থেকে উদ্ধার করা হলেও তাকে মৃত ঘোষণা করা হয়।

আক্কেলপুর ফায়ার সার্ভিস স্টেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার পরপরই তারা উদ্ধার তৎপরতা শুরু করেন এবং স্থানীয়দের সহযোগিতায় শিশুটির মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

জয়পুরহাটের আক্কেলপুরে নদীতে ডুবে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

featured Image

জয়পুরহাটের আক্কেলপুর পৌর এলাকার ঠেঙ্গাপুর গ্রামে তুলসীগঙ্গা নদীতে ডুবে আব্দুল্লাহ নামে ৮ বছর বয়সী এক মাদরাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল আনুমানিক ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ ওই গ্রামের ইঞ্জিনিয়ার ফারুক হোসাইনের ছেলে। সে স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী এবং ১৮ পারার হাফেজ ছিল বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আব্দুল্লাহ তার কয়েকজন সহপাঠীর সঙ্গে তুলসীগঙ্গা নদীর তীরে খেলছিল। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত পা পিছলে সে নদীতে পড়ে গিয়ে তলিয়ে যায়। এসময় তার সঙ্গে থাকা শিশুদের চিৎকারে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।

খবর পেয়ে আক্কেলপুর ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময় তল্লাশির পর শিশুটিকে নদী থেকে উদ্ধার করা হলেও তাকে মৃত ঘোষণা করা হয়।

আক্কেলপুর ফায়ার সার্ভিস স্টেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার পরপরই তারা উদ্ধার তৎপরতা শুরু করেন এবং স্থানীয়দের সহযোগিতায় শিশুটির মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ