আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের বিশিষ্ট নাগরিক, কূটনীতিক এবং সাধারণ জনগণের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ঈদের দিন সকালে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
নির্ধারিত সূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী ঈদের দিন সকালে প্রথমে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করবেন। এরপর সকাল ১০টায় তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হয়ে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে সাক্ষাৎ শুরু করবেন। অনুষ্ঠানের শুরুতে তিনি বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, কূটনীতিকদের পর পর্যায়ক্রমে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, দেশের বরেণ্য শিক্ষাবিদ, আলেম-ওলামা, শিল্পী, সাহিত্যিক এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করবেন সরকারপ্রধান। সবশেষে তিনি সর্বস্তরের সাধারণ মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবেন।
যমুনার আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবারের সদস্যদের নিয়ে শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে যাবেন। সেখানে তিনি প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত ও ফাতেহা পাঠ করবেন। উৎসবের এই দিনে দেশের শীর্ষ নেতৃত্বের এমন কর্মব্যস্ত সূচি ঘিরে যমুনা ও আশপাশের এলাকায় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বুধবার, ১৮ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন