ঢাকা নিউজ

‎চাটখিলে টিউবওয়েলের পানিতে গ্যাস, দিয়াশলাই ধরাতেই জ্বলে উঠল আগুন

ছবি : সংগৃহীত

নোয়াখালীর চাটখিল উপজেলায় একটি নতুন স্থাপিত টিউবওয়েল থেকে পানির সঙ্গে গ্যাস বের হওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টিউবওয়েলের মুখে দিয়াশলাই ধরতেই দাউদাউ করে আগুন জ্বলে ওঠায় স্থানীয় এলাকায় ব্যাপক কৌতূহল ও একইসঙ্গে আতঙ্কের সৃষ্টি হয়েছে। উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামে এই ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৈকুণ্ঠপুর গ্রামের বাসিন্দা আব্দুল মতিন প্রায় এক মাস আগে গৃহস্থালির কাজের জন্য তার বসতঘরের পাশে ৬০ ফুট গভীর একটি টিউবওয়েল স্থাপন করেন। স্থাপনের পর থেকেই টিউবওয়েলের পানি থেকে তীব্র গন্ধ বের হচ্ছিল এবং পানি তোলার সময় বুদবুদের মতো শব্দ শোনা যাচ্ছিল। দুর্গন্ধে পরিবারটি ওই টিউবওয়েলের পানি ব্যবহার করতে পারছিল না।

পরবর্তীতে বিষয়টি পরীক্ষা করতে গিয়ে আব্দুল মতিন ও তার পরিবারের সদস্যরা টিউবওয়েলের মুখে দিয়াশলাই জ্বালালে সেখানে হঠাৎ আগুন জ্বলে ওঠে। আগুনের খবর দ্রুত ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করে। অনেকেই এই ঘটনাকে অলৌকিক মনে করলেও সচেতন মহলে নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, মাটির নিচে জমে থাকা প্রাকৃতিক গ্যাস পানির স্তরের সংস্পর্শে আসার কারণে এমন ঘটনা ঘটে থাকতে পারে। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং বড় ধরনের কোনো দুর্ঘটনার হাত থেকে বাঁচতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ ও বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষার দাবি জানিয়েছেন। বর্তমানে ওই টিউবওয়েলটি ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন স্থানীয়রা।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

‎চাটখিলে টিউবওয়েলের পানিতে গ্যাস, দিয়াশলাই ধরাতেই জ্বলে উঠল আগুন

প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

featured Image

নোয়াখালীর চাটখিল উপজেলায় একটি নতুন স্থাপিত টিউবওয়েল থেকে পানির সঙ্গে গ্যাস বের হওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টিউবওয়েলের মুখে দিয়াশলাই ধরতেই দাউদাউ করে আগুন জ্বলে ওঠায় স্থানীয় এলাকায় ব্যাপক কৌতূহল ও একইসঙ্গে আতঙ্কের সৃষ্টি হয়েছে। উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামে এই ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৈকুণ্ঠপুর গ্রামের বাসিন্দা আব্দুল মতিন প্রায় এক মাস আগে গৃহস্থালির কাজের জন্য তার বসতঘরের পাশে ৬০ ফুট গভীর একটি টিউবওয়েল স্থাপন করেন। স্থাপনের পর থেকেই টিউবওয়েলের পানি থেকে তীব্র গন্ধ বের হচ্ছিল এবং পানি তোলার সময় বুদবুদের মতো শব্দ শোনা যাচ্ছিল। দুর্গন্ধে পরিবারটি ওই টিউবওয়েলের পানি ব্যবহার করতে পারছিল না।

পরবর্তীতে বিষয়টি পরীক্ষা করতে গিয়ে আব্দুল মতিন ও তার পরিবারের সদস্যরা টিউবওয়েলের মুখে দিয়াশলাই জ্বালালে সেখানে হঠাৎ আগুন জ্বলে ওঠে। আগুনের খবর দ্রুত ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করে। অনেকেই এই ঘটনাকে অলৌকিক মনে করলেও সচেতন মহলে নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, মাটির নিচে জমে থাকা প্রাকৃতিক গ্যাস পানির স্তরের সংস্পর্শে আসার কারণে এমন ঘটনা ঘটে থাকতে পারে। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং বড় ধরনের কোনো দুর্ঘটনার হাত থেকে বাঁচতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ ও বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষার দাবি জানিয়েছেন। বর্তমানে ওই টিউবওয়েলটি ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন স্থানীয়রা।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ