ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দেশটির বাসিজ বাহিনীর প্রধান গোলামরেজা সোলাইমানির মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। আইআরজিসির এক বিবৃতির বরাত দিয়ে ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম এ তথ্য জানিয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাও বিষয়টি নিশ্চিত করে প্রতিবেদন প্রকাশ করেছে।
আইআরজিসির বিবৃতিতে বলা হয়, ‘আমেরিকান-জায়নিস্ট শত্রুদের হামলায়’ সোলাইমানি নিহত হয়েছেন। যদিও হামলার সুনির্দিষ্ট সময় ও স্থান সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ দাবি করেন, পৃথক সামরিক অভিযানে ইরানের নিরাপত্তা কাঠামোর গুরুত্বপূর্ণ ব্যক্তি আলী লারিজানি এবং বাসিজ কমান্ডার সোলাইমানিকে লক্ষ্য করে হামলা চালানো হয় এবং এতে তারা নিহত হন।
তবে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত শুধু গোলামরেজা সোলাইমানির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আলী লারিজানির অবস্থান বা তার মৃত্যুর বিষয়ে আইআরজিসির বিবৃতিতে কোনো তথ্য দেওয়া হয়নি, যা বিষয়টিকে আরও অস্পষ্ট করে তুলেছে।
বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এই ঘটনা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বুধবার, ১৮ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন